নেটওয়ার্কে যোগ দিন
যদি আপনি সমগ্র মানবজাতির জন্য নিরাপদ ট্রাফিক রাউটিং নিশ্চিত করার লক্ষ্যে Nym-এর এই মিশনে বিশ্বাস করেন, তবে আপনিও Nym নেটওয়ার্কে যুক্ত হতে পারেন এবং রিওয়ার্ড অর্জন করতে পারেন।
অবদান রাখতে আপনার নেটিভ NYM টোকেন প্রয়োজন হবে। এগুলি আপনাকে স্ট্যাক করতে বা Nym নেটওয়ার্ক পরিচালনার অংশ হতে দেয়।
Nym নোডগুলি ব্যবহারকারীদের জন্য ট্রাফিক রাউট এবং মিক্স করতে প্রতিযোগিতা করে, AI-নজরদারির বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে। বিনিময়ে, তারা NYM টোকেন দিয়ে পুরস্কৃত হয়।
Nym নেটওয়ার্ক সম্পূর্ণ অনুমতিবিহীন, তাই গোপনীয়তার এই বিপ্লবে অংশ নিতে যে কেউ একটি নোড চালাতে পারেন – এর জন্য আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই! আপনার প্রয়োজন শুধু কিছুটা NYM টোকেন, একটি ডেডিকেটেড সার্ভার ও কিছুটা জ্ঞান। শুরু করতে, Nym Operator Guide দেখুন।
Nym নোড APY বর্তমানে সর্বোচ্চ কার্যকরী Nym নোডের জন্য প্রায় ১০% ।নোড রিওয়ার্ড অপারেটর ও সেই নোডের স্টেকারদের মধ্যে ভাগ হয় । তাই অপারেটরের নিট লাভ এই ভ্যারিয়েবলগুলোর উপর নির্ভর করে:
- নেটওয়ার্কে তাদের কার্যক্ষমতা
- তারা নিজেদের নোডে যতটুকু বন্ড করেছে
- তারা যা তাদের অপারেটর ব্যয় ও মুনাফার হিসাবে নির্ধারণ করেছে
একজন অপারেটর তার পরিচালন ব্যয় মেটানো ও লাভ পাওয়ার পর, বাকি রিওয়ার্ড সেই নোডের স্টেকারদের সাথে ভাগ হয়।
আপনি আর কীভাবে যোগদান রাখতে পারেন? যদি আপনার Nym নোড চালানোর প্রযুক্তিগত দক্ষতা না থাকে, তবুও আপনি NYM টোকেন সংগ্রহ করে উচ্চকার্যকর নোডে স্টেক করে নেটওয়ার্কে যোগদান রাখতে পারেন।স্টেক সম্পর্কে আরও জানুন ।
NYM টোকেন জিততে ও আমাদের অপারেটরদের সাথে পরিচিত হতে প্রতিটি সেশনে মিশনে অংশ নিতে Nym Squad League-এ যোগ দিন!
Nym অপারেটররা বিশ্বের বিভিন্ন জায়গার ব্যক্তি, দল, কোম্পানি এবং সংগঠনের একটি বৈচিত্র্যময় সমষ্টি, যারা Nym সফটওয়্যার চালায় এবং শেষ ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও ট্রাস্টলেস রাউটিং পরিষেবা প্রদান করে। এতে ল্যাটিন আমেরিকার হ্যাকঅ্যাক্টিভিস্ট, ইউক্রেনের প্রযুক্তিবিদ, সুইসকম, ওয়েব৩ ইনফ্রাস্ট্রাকচার অপারেটর (ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশ থেকে) এবং Nym) বিনিয়োগকারী ভেঞ্চার ক্যাপিটালিস্টরা অন্তর্ভুক্ত রয়েছেন। Nym অপারেটররা তাদের রাউট করা ডেটা প্যাকেটের উৎস, গন্তব্য কিংবা ভেতরের বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানেন না। বহুস্তরের এনক্রিপ্টেড রাউটিং নিশ্চিত করে যে তারা কেবল পথের পরবর্তী ধাপ সম্পর্কে জানে এবং প্রেরকের সাথে গন্তব্যের সংযোগ শনাক্ত করতে সক্ষম হয় না অপারেটররা ব্যবহারকারীর কোনো লগ সংগ্রহ করেন না এবং তাদের এমন সব শর্তাবলির সাথে একমত হতে হয় যা আইনত এই 'নো-লগস' নীতি মেনে চলতে বাধ্য করে।
আপনি Nym Explorer-এ বিশ্বব্যাপী Nym নোড নেটওয়ার্ক ও তাদের কনফিগ স্কোর অন্বেষণ করতে পারেন।
ডেভলপাররা যারা Nym নেটওয়ার্ক যুক্ত করতে চান তাদের জন্য রাস্ট এবং টাইপস্ক্রিপ্ট এসডিকে রয়েছে।
Nym নেটওয়ার্কের টোকেনোমিক্স Nyx ব্লকচেইনে পরিচালিত হয়। যে ডেভেলপাররা স্টেকিং সেবা বা এক্সপ্লোরার তৈরি করতে বা Nym নেটওয়ার্ক টুলিং বাড়াতে চান, চেইনের সাথে যোগাযোগের দুটি পদ্ধতি রয়েছে: Nym-CLI টুল ও একটি Nyxd বাইনারি।
অনুদান সুযোগ অথবা অন্য যেকোনো প্রশ্নের জন্য টিমের সাথে যোগাযোগ করুন।
Nym ডেভেলপার রিলেশনস টিমকে Nym কমিউনিটি ম্যাট্রিক্সে পাওয়া যাবে।
বিকল্পভাবে Nym Telegram-এ যুক্ত হোন।

