বিকেন্দ্রীকৃত অর্থব্যবস্থা (DeFi) কী? ক্রিপ্টোর জগতে গোপনীয়তার একটি নির্দেশিকা
জানুন বিকেন্দ্রীকৃত অর্থব্যবস্থা কিভাবে কাজ করে, এটি সনাতন ব্যাংকের তুলনায় কেমন, এবং এতে ঝাঁপ দেওয়ার আগে আপনার কী জানা উচিত


শেয়ার করুন
বিকেন্দ্রীকৃত অর্থব্যবস্থা — যাকে সাধারণত DeFi বলা হয় — প্রচলিত আর্থিক ব্যবস্থার একটি ক্রমবর্ধমান বিকল্প। ব্লকচেইন প্রযুক্তির উপর নির্মিত DeFi আপনাকে ব্যাংক, দালাল বা স্বতন্ত্র পরিচয় ছাড়াই ক্রিপ্টো সম্পদ ধার, টাকা বিনিময়, সুদ আয় এবং লেনদেনের সুযোগ দেয়। মানব মধ্যস্থতাকারীর উপর নির্ভর না করে, DeFi প্রোটোকল চলে স্মার্ট কন্ট্র্যাক্ট-এর মাধ্যমে: Ethereum-এর মতো বিকেন্দ্রীকৃত নেটওয়ার্কে স্বয়ং-নির্বাহী কোড।
এর আকর্ষণ স্পষ্ট: দ্রুত, প্রোগ্রামযোগ্য এবং প্রায়শই অনুমতিবিহীন আর্থিক সরঞ্জামগুলিতে বিশ্বব্যাপী ও সার্বক্ষণিক প্রবেশাধিকার। তবে যেকোনো উদীয়মান প্রযুক্তির মতো, DeFi-তেও সতর্কতা রয়েছে, বিশেষত গোপনীয়তা, নিরাপত্তা এবং ঝুঁকির বিষয়ে। এই গাইডে আপনি জানতে পারবেন DeFi কী, এটি কীভাবে কাজ করে, কেন এটি গুরুত্বপূর্ণ, এবং নিরাপদে এতে কীভাবে যুক্ত হবেন, বিশেষত যদি গোপনীয়তা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়।
অনলাইনে আপনার গোপনীয়তা এবং আর্থিক নিরাপত্তা সর্বোচ্চভাবে সুরক্ষিত রাখতে, একটি বিকেন্দ্রীভূত VPN হলো প্রথম গুরুত্বপূর্ণ সুরক্ষারেখা।
DeFi কী?
DeFi বলতে ব্লকচেইন-ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলির একটি সমষ্টিকে বোঝায়, যা প্রচলিত আর্থিক পরিষেবাগুলিকে—যেমন ঋণ দেওয়া, নেওয়া, মুদ্রা বিনিময় এবং সুদ অর্জন—পুনরায় তৈরি করে, কিন্তু কোনো কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ ছাড়াই।
ব্যাংকের অ্যাপ ব্যবহার না করে, আপনি সরাসরি ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে বিকেন্দ্রীভূত অ্যাপ (dApps)-এর সাথে যোগাযোগ করেন। কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল ঠিকানা বা ক্রেডিট যাচাইয়ের প্রয়োজন নেই। এটাই DeFi-কে এতটা যুগান্তকারী এবং একই সাথে বিপজ্জনক করে তোলে।
আজকের বেশিরভাগ DeFi কার্যকলাপ সন্পন্ন হয় Ethereum-এ, যা স্মার্ট কন্ট্র্যাক্ট এবং এই প্ল্যাটফর্মগুলোকে চালিত করা টোকেনগুলো সমর্থন করে। আপনি যদি স্টেবলকয়েনে সুদ আয় করতে বা ETH অন্য ডিজিটাল সম্পদের সাথে বিনিময় করতে চান, তার জন্য একটি DeFi প্রোটোকল রয়েছে।
DeFi দিয়ে আপনি কী করতে পারেন?
DeFi শুধু হাইপ নয় — এটি আর্থিক টুলসের একটি পূর্ণ ইকোসিস্টেম, যার মধ্যে রয়েছে:
- ** ঋণ প্রদান এবং ঋণ গ্রহণের প্ল্যাটফর্ম** Aave বা Compound-এর মতো, যেখানে ব্যবহারকারীরা সুদ অর্জন করেন বা ক্রিপ্টো-সমর্থিত ঋণ গ্রহণ করেন।
- বিকেন্দ্রীভূত এক্সচেঞ্জ (DEXs) যেমন Uniswap বা Curve, যেখানে ব্যবহারকারীরা সরাসরি তাদের ওয়ালেট থেকে টোকেন বিনিময় করেন।
- স্টেকিং এবং ইয়েল্ড ফার্মিং, যা ব্যবহারকারীদের প্রোটোকলে সম্পদ লক করে পুরস্কার অর্জন করতে দেয়।
- স্টেবলকয়েন যেমন USDC বা DAI, যা ডলার মান বজায় রাখে এবং DeFi-এর দৈনন্দিন লেনদেনের বড় অংশ চালিত করে।
- প্রাইভেসি কয়েন যেমন Zcash তথা Monero যা আপনার ক্রিপ্টো সম্পদে গোপনীয়তা সুরক্ষা যোগ করে
- বিমা প্রোটোকল, প্রেডিকশন মার্কেট এবং সিন্থেটিক সম্পদ — সবই মধ্যস্থতাকারী ছাড়াই।
অংশগ্রহণ করতে আপনার কোনো অনুমতি, কাগজপত্র বা এমনকি পরিচয়সন্দেরও প্রয়োজন নেই। প্রচলিত সাইন-আপ বা অ্যাকাউন্ট যাচাইয়ের বদলে, শুধুমাত্র একটি ওয়ালেট এবং কিছু ক্রিপ্টো থাকলেই হয়। একবার সংযুক্ত হলে, আপনি আপনার শর্তে আর্থিক সেবা ব্যবহার করতে প্রস্তুত — কোনো দ্বারপাল নেই, কোনো বিলম্ব নেই।
DeFi-র কেন্দ্রে রয়েছে স্মার্ট কন্ট্র্যাক্ট: ব্লকচেইনে স্থাপিত স্বচ্ছ কোড, যা পূর্বনির্ধারিত শর্তের ভিত্তিতে স্বয়ংস্ক্রিয়ভাবে কাজ সারায়।
DeFi-র কেন্দ্রে রয়েছে স্মার্ট কন্ট্র্যাক্ট: ব্লকচেইনে স্থাপিত স্বচ্ছ কোড, যা পূর্বনির্ধারিত শর্তের ভিত্তিতে স্বয়ংস্ক্রিয়ভাবে কাজ সারায়। এগুলো রিণ কর্মকর্তা, অডিটর বা ক্লিয়ারিংহাউসের মতো মধ্যস্থতাকারীদের প্রতিস্থাপন করে।
আপনি যখন কোনো DeFi অ্যাপ ব্যবহার করেন, সাধারণত MetaMask-এর মতো ব্রাউজার এক্সটেনশন ওয়ালেটের মাধ্যমে সংযুক্ত হন। এই ওয়ালেট একসাথে আপনার পাসপোর্ট, স্বাক্ষর এবং সুরক্ষিত ভল্ট হিসেবে কাজ করে। সংযুক্ত হলে, আপনি সরাসরি টোকেন বিনিময় থেকে লেন্ডিং পুলে জমা দেওয়া পর্যন্ত লেনদেনে সরাসরি সত্যায়ন করতে পারেন।
গুরুত্বপূর্ণভাবে, আপনি নিজেই আপনার তহবিলের হেফাজত রাখেন, যদি না স্বেচ্ছায় স্টেক বা লক করেন। এটি একক ব্যর্থতার বিন্দু দূর করে, কিন্তু সম্পূর্ণ দায়িত্বও ব্যবহারকারীর উপরেই বর্তায়।
DeFi কি বেনামি নাকি ব্যক্তিগত?
DeFi-কে প্রায়ই “বেনামি” বলা হয়, কিন্তু এটি বিভ্রান্তিকর। বরং বলা উচিত এটি ছদ্মনামী: আপনার কার্যকলাপ আপনার বাস্তব নামের সাথে নয়, বরং ওয়ালেট ঠিকানার সাথে যুক্ত। তবে সেই ঠিকানাটি সম্পূর্ণ প্রকাশ্য এবং ব্লকচেইনে স্থায়ীভাবে লিপিবদ্ধ।
অর্থাৎ আপনার লেনদেন, ব্যালেন্স এবং কার্যকলাপ যে কেউ ব্লক এক্সপ্লোরার দিয়ে দেখতে পারে। বিভিন্ন দেশ ও সরকার ক্রমবর্ধমানভাবে ব্লকচেইন বিশ্লেষণ ব্যবহার করে লেনদেনের ধরন, আইপি ঠিকানা এবং আচরণগত পরিচয়ের ভিত্তিতে ব্যবহারকারীদের পরিচয় উন্মোচন করছে।
সুতরাং আপনি বাস্তব নাম ব্যবহার না করলেও, DeFi-তে আপনার ডিজিটাল পরিচয় এখনও অনুসরণযোগ্য — বিশেষত যদি আপনি কখনো কোনো কেন্দ্রীভূত এক্সচেঞ্জ বা ওয়েবভিত্তিক অ্যাপের সাথে ওয়ালেট সংযুক্ত করেন।
ঝুঁকি কমাতে, অনেক DeFi ব্যবহারকারী তাদের কার্যক্রমের সাথে VPN-এর মতো গোপনীয়তা সরঞ্জাম যুক্ত করেন। VPN আপনার নেটওয়ার্ক পরিচয়কে ট্র্যাকার, দূষিত নোড এবং কেন্দ্রীভূত সরবরাহকারীদের থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। dApps-এর সাথে যুক্ত হওয়ার আগে অনুসরণযোগ্য মেটাডেটা কমাতে আপনার আইপি ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন তা জানুন।
VPN কী?
DeFi-র ঝুঁকি (এবং সুরক্ষিত থাকার উপায়)
DeFi শক্তিশালী, তবে এতে ঝুঁকিও রয়েছে। এখানে কয়েকটি বড় ঝুঁকি তুলে ধরা হলো:
- স্মার্ট কন্ট্র্যাক্টের ত্রুটি: ভালোভাবে পর্যালোচনা করা কোডেও দুর্বলতা থাকতে পারে। কোনো ত্রুটি কাজে লাগানো হলে তাৎক্ষণিকভাবে তহবিল শূন্য হয়ে যেতে পারে — এবং প্রায়ই কোনো প্রতিকার থাকে না।
- রাগ পুল ও এক্সিট স্ক্যাম: যে কেউ DeFi প্রোটোকল চালু করতে পারায়, কিছু দুর্বৃত্ত নকল প্রকল্প তৈরি করে ব্যবহারকারীদের আমানত আকর্ষণ করে, তারপর তহবিল নিয়ে উধাও হয়ে যায়।
- অস্থায়ী ক্ষতি ও অস্থির রিটার্ন: তারল্য সরবরাহ বা ফার্মিং থেকে লোকসান হতে পারে, বিশেষত মূল্যের ওঠানামার সময়। পুরস্কার নিশ্চিত নয় এবং সেগুলো স্বল্পমূল্যের টোকেনে পরিশোধ হতে পারে।
- নিয়ন্ত্রক অনিশ্চয়তা: আপনার অবস্থান অনুযায়ী, DeFi-তে অংশগ্রহণ কর দায় বা আইনি অস্পষ্টতা তৈরি করতে পারে। বেশিরভাগ এখতিয়ারে DeFi এখনও একটি অস্পষ্ট ধূসর ক্ষেত্র।
- প্রকাশ্য লেনদেনের ইতিহাস: ব্লকচেইনে আপনার সমস্ত DeFi কার্যক্রম দৃশ্যমান। যে কেউ — বিজ্ঞাপনদাতা থেকে সরকার পর্যন্ত — আপনার আর্থিক কার্যকলাপ বিশ্লেষণ করতে পারে।
Nym-এর ওয়েবসাইট আপনার সম্পর্কে কী জানে শীর্ষক নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে আপাততঃ ছোট তথ্যবিন্দুও একত্রিত করে ব্যক্তিকে শনাক্ত করা যায়। DeFi-ও এর ব্যতিক্রম নয়। DeFi-ও এর ব্যতিক্রম নয়.
DeFi কেন বৈশ্বিক মাত্রায় জনপ্রিয়তা পাচ্ছে
ঊঁকিসমূহ সত্ত্বেও, DeFi সম্প্রসারিত হচ্ছে. কেন? কারণ এটি প্রচলিত আর্থিক ব্যবস্থা থেকে বঞ্চিত মানুষদের জন্য একটি বিকল্প তৈরি করে।
অনেক দেশে ব্যাংক সুবিধা সীমিত, বিদেশি অর্থ প্রেরণ ব্যয়বহুল, এবং মুদ্রাস্ফীতি সঞ্চয় কমিয়ে দেয়। DeFi সরঞ্জামগুলো আর্থিক স্বাধীনতার পথ দেখায় — মানুষকে নিজের শর্তে সঞ্চয়, আয় ও লেনদেন করার সুযোগ দেয়।
উন্নত দেশগুলোতেও DeFi দিচ্ছে:
- সঞ্চয় হিসাবের চেয়ে বেশি মুনাফা
- তাৎক্ষণিক নিষ্পত্তি (স্থানান্তরের জন্য কোনো অপেক্ষা নেই)
- ঋণের ইতিহাস বা মর্যাদা নির্বিশেষে উন্মুক্ত অংশগ্রহণ
যেসব ব্যবহারকারী স্বায়ত্তশাসন ও স্বচ্ছতাকে গুরুত্ব দেন, তাদের কাছে DeFi শুধু একটি চটকদার শব্দ নয়: এটি প্রবেশাধিকার ও নিয়ন্ত্রণে প্রোথিত বিকেন্দ্রীকরণের একটি দর্শন। এটি মানুষকে এমন একটি ব্যবস্থায় যোগ দিতে আমন্ত্রণ জানায় যেখানে তারাই — প্রতিষ্ঠান নয় — নিয়ম ঠিক করে। এই ক্ষমতায়নই বিশ্বজুড়ে গোপনীয়তা-সচেতন সমাজে এর জনপ্রিয়তার কারণ।
DeFi শুরু করা: গোপনীয়তা-সচেতন পদ্ধতি
শুরু করার আগে নিজেকে সুরক্ষিত করতে কয়েকটি পদক্ষেপ নেওয়া যুক্তিসংগত:
- নতুন ওয়ালেট দিয়ে শুরু করুন (নতুন ঠিকানা, পুনর্ব্যবহার নয়)
- NymVPN-এর মতো মেটাডেটা সুরক্ষাসম্পন্ন বিকেন্দ্রীকৃত VPN ব্যবহার করুন — যাতে আপনার সংযোগ পরিচয়কে অন-চেইন কার্যকলাপ থেকে আলাদা রাখা যায়
- সন্দেহজনক dApps বা এলোমেলো টোকেন লিঙ্কে ওয়ালেট সংযুক্ত করা এড়িয়ে চলুন
- প্রটোকল যাচাই করুন — অডিট রিপোর্ট, ব্যবহারকারীদের পর্যালোচনা এবং GitHub repos-এর মাধ্যমে
- বড় অঙ্কের ব্যালেন্স পরিচালনার সময় হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করুন
DeFi ক্ষমতায়নের সুযোগ দিতে পারে — কিন্তু ক্ষমতার সাথে দায়িত্বও আসে। আপনি কেবল একজন ব্যবহারকারী নন; আপনি নিজেই আপনার ব্যাংক। আপনার ওয়ালেটকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবের মতো দেখুন, এবং আপনার অনলাইন আচরণকে এমন কিছু হিসেবে ভাবুন যা অনুসরণ, প্রোফাইল বা কাজে লাগানো হতে পারে। ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং সম্পর্কে জানা আপনাকে অনলাইনে ব্রাউজ ও লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।
DeFi ও অনলাইন গোপনীয়তা
DeFi এখনও বিকাশমান, কিন্তু এটি ইতিমধ্যে ইন্টারনেটের আর্থিক স্তরকে নতুনভাবে রূপ দিচ্ছে। কোনো নিয়ন্ত্রক নেই এবং প্রোগ্রামেবল অবকাঠামো থাকায়, এটি কোটি কোটি মানুষের জন্য অ্যাক্সেস উন্মুক্ত করে—কিন্তু গোপনীয়তা, নিরাপত্তা এবং পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলে।
আপনি এখানে আয়, শিক্ষা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য এসেছেন যাই হোক না কেন, ঝুঁকি ও সুরক্ষা বোঝাটাই মূল চাবিকাঠি। আপনি যদি গোপনীয়তা-সচেতন হন, তাহলে DeFi সহজলভ্য নয়: এটি স্বেচ্ছায় গ্রহণযোগ্য এবং দায়িত্বভারে পরিপূর্ণ।
Nym-এ, আমরা বিশ্বাস করি যে IP সুরক্ষা, গোপনীয়তা-প্রথম ডিফল্ট, এবং নেটওয়ার্ক স্তরের গোপনীয়তার মতো সরঞ্জামগুলো আর্থিক স্বাধীনতার অপরিহার্য সহায়ক। অর্থনীতির ভবিষ্যৎ হয়তো বিকেন্দ্রীকৃত হবে—কিন্তু আপনি নিজের কতটা তার সাথে নিয়ে যাবেন তা কেবল আপনিই ঠিক করতে পারেন।
DeFi: সাধারণ প্রশ্নোত্তর
বিকেন্দ্রীকৃত অর্থব্যবস্থা (DeFi) অনুমতিহীন ব্লকচেইনে স্মার্ট চুক্তির মাধ্যমে ঋণ, বিনিময় এবং বিনিয়োগের মতো আর্থিক পরিষেবা প্রদান করে, যা ব্যাংক বা দালালের মতো মধ্যস্থতাকারীদের বাদ দেয়।
স্মার্ট-চুক্তি-ভিত্তিক পুলে (যেমন Uniswap-এর মতো AMM-এর মাধ্যমে) তরলতা সরবরাহ করে, ব্যবহারকারীরা তাদের অবদানের অনুপাতে লেনদেনের ফি বা সুদ আয় করেন।
DeFi-তে প্রযুক্তিগত ঝুঁকি (স্মার্ট চুক্তির ত্রুটি, হ্যাক), মূল্যের অস্থিরতা এবং নিয়ন্ত্রণমূলক চ্যালেন্জ রয়েছে — বিশেষত কারণ কিছু প্রোটোকল প্রচারিত তুলনায় কম বিকেন্দ্রীকৃত হতে পারে।
জনপ্রিয় DeFi পরিষেবাগুলোর মধ্যে রয়েছে ঋণদানের প্ল্যাটফর্ম (Aave, Compound), বিকেন্দ্রীকৃত বিনিময় (যেমন Uniswap), তারল্য পুল একত্রকারী এবং সিন্থেটিক টোকেন প্রোটোকল।
DeFi প্রোটোকলগুলো ওপেন-সোর্স এবং আন্তর্বিনিযোগযোগ্য ("টাকার লেগো"), যা সংযোজ্য আর্থিক পরিষেবা তৈরিতে সহায়তা করে, যেখানে চুক্তিগুলো মধ্যস্থতাকারী বা অনুমতি ছাড়াই পারস্পরিকভাবে কাজ করতে পারে।
লেখকদের সম্পর্কে

Benjamin Nemeroff

Casey Ford । PhD
টেকনিকেল রিভিউয়ারবিষয়সূচি
আরো পড়ুন...

শুধু গোপনীয়তাই নয়, আর্থিক নিরাপত্তাও: একটি মিক্সনেট কীভাবে আপনাকে এবং আপনার ক্রিপ্টোকে সুরক্ষিত রাখতে পারে?
L1 গোপনীয়তা সুরক্ষার জন্য ভিটালিক বুটেরিনের রোডম্যাপের অর্থ কী, এবং Nym কীভাবে একটি সমাধান তৈরি করেছে

Nym শুধু একটি VPN-এর চেয়ে বেশি।
প্রথম অ্যাপ যা নয়েজ জেনারেটিং মিক্সনেটের মাধ্যমে আপনাকে AI নজরদারি থেকে রক্ষা করে।
NYM token flow: সবচেয়ে প্রাইভেট নেটওয়ার্কের শক্তি
NymVPN ব্যবহারকারী, operator এবং builder-দের জন্য value প্রদান

