Cover ট্র্যাফিক
Cover traffic হল NymVPN বেনামী মোডে ব্যবহৃত একটি নয়েজ ফিচার। সব ব্যবহারকারীর নামহীনতা আরও বাড়াতে নেটওয়ার্কে কিছু খালি ডাটা প্যাকেট প্রবেশ করানো হয়। ক্লায়েন্ট (NymVPN অ্যাপ) থেকে পাঠানো “আসল” ডেটা প্যাকেটের পাশাপাশি অ্যাপটি নিয়মিতভাবে নেটওয়ার্কে “কভার ট্রাফিক” বা “ডামি” প্যাকেটও পাঠায়। এই প্যাকেটগুলো একইভাবে এনক্রিপ্ট করা এবং এগুলো একই আকারের হয়ে থাকে, তাই নেটওয়ার্কের বাইরের কোনো পর্যবেক্ষণ থেকে এগুলোকে আসল প্যাকেট থেকে আলাদা করা অসম্ভব। এর ফলে তথ্যের পরিমাণের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডাটা শনাক্ত করা নজরদারিকারীদের জন্য আরও কঠিন হয়ে পড়ে (যেমন একটি ভিডিও ফাইল থেকে একটি ইমেইলকে আলাদা করা)। এটি নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত ট্রাফিকের পরিমাণও বাড়িয়ে দেয় এবং এর ফলে Nym মিক্সনেট ব্যবহারকারী সকলের জন্য গোপনীয়তার সুরক্ষা আরও উন্নত করে। যত বেশি মানুষ, তত বেশি অ্যানোনিমিটি।