টাইমিং অবফাসকেশন

টাইমিং অবফাসকেশন হলো একটি মিক্স নোডে একাধিক ব্যবহারকারীর প্যাকেট মিশ্রণের ট্রাফিক প্রভাব। যেহেতু মিক্স নোডগুলো পরবর্তী সার্ভারে পাঠানোর আগে বিভিন্ন ব্যবহারকারীর ডেটা প্যাকেটগুলোকে একত্রে ওলোটপালোট করে দেয়, তাই নজরদারি সংস্থাগুলোর পক্ষে টাইমিং বা সার্ভারের ফার্স্ট-ইন ফার্স্ট-আউট প্যারামিটারের ভিত্তিতে কোনো নির্দিষ্ট ডেটা প্যাকেটের পথ নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।