VPN (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক)

একটি VPN (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) হলো সার্বজনীন ওয়েবের সাথে ব্যবহারকারীদের সংযোগের জন্য একটি রাউটিং সেবা (কখনো প্রক্সি নামে পরিচিত)। VPN-এ সংযোগ থাকলে, সমস্ত ট্র্যাফিক একটি এনক্রিপ্টেড টানেলের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে VPN-এর সার্ভারের মাধ্যমে রাউট হওয়া উচিত। তাই ওয়েবের সঙ্গে কোনও সংযোগ হলে, এটি VPN সার্ভারকেই উৎস হিসেবে দেখাবে, ব্যবহারকারীকে নয়। VPN গঠনশৈলী বিভিন্ন ধরনের হয়ে থাকে—যেমন সিঙ্গেল-সার্ভার (বিকেন্দ্রীভূত ভিপিএন), মাল্টি-সার্ভার বিকেন্দ্রীভূত ভিপিএন (dVPNs), এবং NymVPN-এর মতো মিক্সনেট।